Tuesday, 28th July, 2026

ভেদরগঞ্জে ডিএমআইই পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জে ডিএমআইই পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি হিসাব সহকারীগণ এ কর্মসূচিতে অংশ নেয়।

সোমবার সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর স্থানীয় সরকার উপ পরিচালক মো: ওয়াহিদ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বি,  তৌফিকুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Share and Enjoy !

Shares