Tuesday, 28th July, 2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি সভাপতি আব্দুল কাদের ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা।
আজ সোমবার (২১জুলাই) দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, সিনিয়র সহ সভাপতি পীর বাবুল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মো: শাহিন, সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেনসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তারা আরও বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। অচিরেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান নেতারা।###

Share and Enjoy !

Shares