Sunday, 26th July, 2026

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়

সোশ্যাল মিডিয়ায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ এর বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব‍্য আইজিপির নয়।

বুধবার (১ অক্টোম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’- এ কথা আইজিপি বলেননি। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।

Share and Enjoy !

Shares