Monday, 27th July, 2026

ফেনীতে পরিচ্ছন্নতাকর্মীর রহস্যজনক মৃত্যু

ফেনী সরকারি কলেজ পুকুর পাড় থেকে সুজন(৩১) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সে ফেনী পৌর এলাকার বিরিঞ্চি বড়বাড়ির আবুল কাশেমের ছেলে।

জানাগেছে, শনিবার ভোরে বন্ধু বাদশার সাথে কলেজের পুকুর পাড়ে যান সুজন। সেই বন্ধু ৬টার দিকে সুজনের ভাই রাকিবকে জানায় ‘বিদ্যুৎপৃষ্টে মারাগেছে সুজন’। খবর পেয়ে পুলিশের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সুজনের ভাই রাকিব জানান, মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। সুষ্ঠু তদন্ত করা দরকার। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

ফেনী থানার ওসি শামসুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share and Enjoy !

Shares