Tuesday, 28th July, 2026

‘মানুষ এখন নির্বাচনমুখী নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার সময় এখন নয়।’

‘মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার সময় এখন নয়।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিটের আইনজীবীকে উদ্দেশ্যে করে আদালত একথা বলেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট পিটিশনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আদালতের মনোভাব বুঝতে পেরে জাতির বৃহত্তর স্বার্থে আমি রিট আবেদনটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করে নিয়েছি। এই রিট মামলাটি চালাব না।’

এর আগে ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন।

Share and Enjoy !

Shares