Tuesday, 28th July, 2026

জনতার দলের মনোনয়ন ফরম সংগ্রহের সময় বৃদ্ধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের কলম প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুকদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময় বৃদ্ধি করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দলটির প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান সাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতার দলের প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনতার দলের মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর প্রয়াণের কারনে রাষ্ট্রীয় শোক পালনের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Share and Enjoy !

Shares