Wednesday, 21st October, 2026

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এ প্রতিপাদ্য নিয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে নানান কর্মসূচির মাঝ দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিলো শিশু শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুজা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াসউদ্দিন ও একাডেমিক সুপার ভাইজাা মোহাম্মদ মস্তফা কামাল।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।