Thursday, 22nd October, 2026

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক রাজিব

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে ও নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভি ও দৈনিক যুগান্তরের শরীয়তপুর প্রতিনিধি কেএম রায়হান কবির সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও আগামীর সময়ের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভির শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপন, মাছরাঙা শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামান, যুগান্তর ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা। যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী, নিউজ ২৪ শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির শরীয়তপুর প্রতিনিধি নাজমুল হুদা শামীম। সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ শরীয়তপুর নুরুজ্জামান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আমার সময় প্রতিনিধি ফারুক আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাই টিভির শরীয়তপুর প্রতিনিধি সজিব সিকদার। উপ-দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মোল্লা। ধর্ম ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি কাজী নাসির। প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় টিভির রেদওয়ান বিন কবির, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক গণকন্ঠের সোলাইমান রানা।
কার্যনির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাজী টিভির মানিক মোল্লা, আজকের পত্রিকার মো. বেলাল হোসেন, দেশকাল প্রতিনিধি মোঃ রকি, বাংলাদেশ সমাচার প্রতিনিধি জিয়াউল হক টিটু, আগামীর সময়ের প্রতিনিধি মোঃ শাওন বেপারী, দূরবীন প্রতিনিধি আছিফুর রহমান, রুপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি জাকির হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে জেলার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন এবং স্থানীয় সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বস্তুনিশ্চিত সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।