Thursday, 22nd October, 2026

শরীয়তপুরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলাবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে শরীয়তপুর জেলা মহিলা দল। এর পূর্বে কেক কেটে, মাছের পোনা অবমুক্ত করে ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা মহিলা দলের আহবায়ক আল আসমাউল হুসনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এসময় তিনি বলেন, মহিলা দলকে একটি সুসংগঠিত দল হিসেবে শরীয়তপুরে পরিচিতি লাভ করতে হবে। হিন্দু মুসলিম সমন্বয়ে একটি গ্রহণযোগ্য পূর্নাঙ্গ কমিটি করার জন্য আলোচনা সভা থেকে তিনি আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা কৃষক দলের সভাপতি হাজী হারুন অর রশিদ, শরীয়তপুর পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী। এসময় জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।