Thursday, 22nd October, 2026

বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাঝদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৮ আগস্ট)। “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” প্রতিপাদ্যের মাঝদিয়ে দিবসটি এবার প্রথমবারের মতো জাতীয় ভাবে পালিত হচ্ছে। ভেদরগঞ্জ উপজেলার কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মোনাজাত ও সেলাই মেশিন বিতরণ।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবিন হাসান শুভ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন। সভা থেকে উপজেলার ১৬ নারীকে ১৬ টি সেলাই মেশিন ও নগদ ২ হাজার করে টাকা বিতরণ করা হয়।