Wednesday, 21st October, 2026

সম্মিলিত ইসলামী ব্যাংক এর দায়িত্বে আবেদুর রহমান সিকদার

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক পদে বৃহস্পতিবার দায়িত্ব ভার গ্রহণ করছেন শরীয়তপুর জেলার কৃতিসন্তান আবেদুর রহমান সিকদার।
জেলার ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লাকার্তা সিকদার পরিবারের সন্তান বিশিষ্ট ব্যাংকার, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবেদুর রহমান সিকদার বর্তমানে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁকে গত ৮ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।
নিয়োগের আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, আইবিএ থেকে এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিজিডি, বিআইএম থেকে মার্কেটিংয়ে পিজিডি।
কর্মজীবনে তিনি লঙ্কা বাংলা ফাইন্যান্স-এর সিইও, ব্র্যাক ব্যাংকের ইভিপি, ২০১৭ সালে এসইভিপি হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেন এবং ২০২০ সালে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। এছাড়া চিফ রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস অফিসার এবং চিফ অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছারাও তিনি উত্তরা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের গুরুত্ব পুর্নপদে দায়িত্ব পালন করেছেন।
আবেদুর রহমান সিকদার এর জন্মস্থান শরীয়তপুর জেলা তথা ভেদরগঞ্জ উপজেলার মানুষ আশা করেন নতুন এ পদে ব্যাংকিং খাতে তাঁর যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার প্রয়োগ করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সুশাসন, ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবা উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।