শরীয়তপুর জেলার সকল ইউনিয়নের সাথে সদর উপজেলার তুলাসার ইউনিয়নে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সকাল ৯টায় ইউনিয়নের ৯৫ নং গুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন তুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদ হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার এসআই ওয়ালিয়ুর রহমান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।