শরীয়তপুরের ডামুড্যায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ডামুড্যা পৌরসভার পুরতান পরিত্যাক্ত ভবন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন ডামুড্যা উপজেলার দক্ষিন ডামুড্যা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে মো. নাজমুল হাওলাদার (২৫)।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডর মেজর আবরার আবির এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ দল শনিবার সকাল সাড়ে ১০ টায় ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজার সংলগ্ন পৌরসভার পুরাতন ও পরিত্যাক্ত ভবন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী নাজমুল এর কাছ থেকে তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ নাজমুলকে আটক করে ডামুড্যা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ডামুড্যা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ডামুড্যা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডর মেজর আবরার আবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডামুড্যা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।