Thursday, 22nd October, 2026

শরীয়তপুরে তানজিলা আক্তারের মৃত্যুর পুনঃ ময়নাতদন্তের দাবিতে মানববন্ধন

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনার পুনঃ ময়নাতদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা।
সোমবার (১৫ জুন) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুর ও নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তাই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ পুনঃ ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা তানজিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তবে এ ঘটনায় ২৫ এপ্রিল মামলা হলে ২৭ এপ্রিল শরীয়তপুর আদালত চত্তর থেকে তানজিলার স্বামী, শশুর ও শাশুড়ীকে গ্রেফতার করে পুলিশ।