ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস কে বিদায় সংবর্ধনায় দিয়েছে উপজেলা সমাজ সেবা পরিবার।
বুধবার (২৯ জুলাই) বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুজা উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিদায়ী অফিসার প্রিয়াংকা বিশ্বাস। ফিল্ড সুপার ভাইজার কে এম শাখাওয়াত হোসেন এর সঞ্চালায় বক্তব্য রাখেন, অফিস সরকারি রাকিব হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন সমাজ কর্মী আসাদুজ্জামান জনি, ইউনিয়ন সমাজ কর্মী আসাদুজ্জামান (সজিব) মুন্সী, ইউনিয়ন সমাজ কর্মী আবু লাহাব ও মাহফুজা বেগম।