Thursday, 22nd October, 2026

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে শরীয়তপুরে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে এবং গণহত্যার বিচার দাবীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামির শরীয়তপুর জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বাদ আছর শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে শরীয়তপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব হাসেমীর নেতৃত্বে গণমিছিল বে হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজারে গিয়ে মিছিল শেষ হয়।
জেলা জামায়াত ইসলামির সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান এর সঞ্চালনায় গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামির সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব হাসেমী বলেন, একি পাত্রে রান্না করে গোস্ত খাবেন ঝোল খাবেন না। তা হতে পারেনা। আপনারা জুলাই সনদের সুবিধা থেকে জনক দফাগুলো নিজেদের স্বার্থে বাস্তবায়ন করবেন আর জনগণের আশা আকাঙ্খা উপেক্ষা করবেন তা হবে না। গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। গণভোটের পক্ষে আপনারাসহ ৩০টি দল সাক্ষর করেছিল। তার আইনী রূপরেখা বাস্তবায়ন করাও জনগণের দাবী। জুলাই সনদ বাস্তবায়নে এক চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। দাবী আদায় না করে আমরা ঘরে ফিরব না। আমরা ৫ আগস্টের বিজয় মিছিল প্রতিটি উপজেলায় বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়নে চুড়ান্ত গড়িমশি করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন হলে গণহত্যার বিচারও বাস্তবায়িত হবে।