শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে। নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বালুরচরে পল্লী বিদ্যুতের সাবষ্টেশন কেন্দ্র উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলহাজ্ব ফিরোজ হোসেন খান, গোসাইরহাট উপজেলা পরিচালক আবুল কালাম মাস্টার।
প্রধান অতিথি নাহিম রাজ্জাক এমপি বলেন, আমাদের নেত্রী জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের প্রতিটি গ্রাহক এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন নেতাদের নাম কেন্দ্রে পাঠানোর জন্য আহ্বান জানান।