Monday, 2nd November, 2026

হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আহমেদ সোহেল এর শরীয়তপুর আগমন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আহমেদ সোহেল এর শরীয়তপুর জেলায় আগমন উপলক্ষে জেলা প্রশাসন, বিচার বিভাগ ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শরীয়তপুর সার্কিট হাউজে সামনে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আহমেদ সোহেল কে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম। এসময় বিচার বিভাগের কর্মকর্তা ও মাননীয় বিচারপতির সফর সঙ্গীগণ উপস্থিত ছিলেন।