Friday, 23rd October, 2026

প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী প্রভা

“ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে সোনার বাংলায় উত্তরণ” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ল্যাপটপ বিজয়ী হয়েছেন তাসনীম তাবাসসুম প্রভা।
১৭ আগস্ট মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, মহোদয় বিজয়ী শিক্ষার্থী প্রভার হাতে পুরস্কারের ল্যাপটপটি তুলে দেন। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন এ সময় উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থী তাসনীম তাবাসসুম প্রভাকে নিয়ে এ পুরস্কার গ্রহণ করেন।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মজিদ জরিনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য একেএম ইসমাঈল হক।
উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।