Tuesday, 27th October, 2026

ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে ডামুড্যায় বিক্ষোভ

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ডামুড্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশ প্রেমিক ছাত্র জনতা শিধলকুড়ার ব্যানারে বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডামুড্যা-শরীয়তপুর সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে শিধলকুড়া বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়কারী সাদ সাইফি, ফয়সাল হোসেন, মাহাবুব আলম জয়, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম সাদ্দাম, মোঃ শাওন, ইকবাল হোসেন, আজিজুল। বক্তারা বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সাথে আমাদের সর্ম্পক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে। কোনো ভাবেই তাদের সাথে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। দিল্লির সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাদের দাদাগিরি সহ্য করার জন্য না। মাতৃভূমি না হয় মৃত্যু।