Monday, 2nd November, 2026

সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র প্রফেসর ডাক্তার এ জেড এম সাখাওয়াত হোসেন শাহীন আর নেই। সোমবার (৪ মার্চ) নিজ কর্মস্থল মানিকগঞ্জে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
তিনি বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি, পাকিস্তান গণপরিষদের সদস্য, বাংলাদেশ জাতীয় পরিষদের পার্লামেন্ট মেম্বার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাজনপাড়া নিবাসী মরহুম ডাক্তার আবুল কাশেম এঁর দ্বিতীয় পুত্র।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ডাঃ শাহীন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসাবে সরকারী চাকুরী হতে অবসর গ্রহণ করেন। বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।