Sunday, 1st November, 2026

আল্লাহ যাদের পছন্দ করেন তাদেরই ক্ষমতায় বসান: শরীয়তপুর জেলা প্রশাসক

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেছেন, ভোটের চেয়ারম্যান নয় ক্ষমতায় বসে মানুষের মনে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ তাদের ক্ষতায় বসান, তিনি যাদেরকে পছন্দ করেন।
জেলা প্রশাসক বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় তার নিজ দপ্তরে জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁিচকাটা ও জাজিরা উপজেলা বড়কান্দি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হবার পরে সকলে চেয়ারম্যান কথাটি মনে রেখে কাজ করবেন। আল্লাহ সকল গুনাহ মাফ করলেও কারো হক নষ্ট করার অপরাধ ক্ষমা করবেন না। নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণের পর আর সাধারণ নাগরীক নয়, তিনি আইনের গন্ডিতে আবধ্য সরকারের একটি অংশ। তাই আইনের ব্যাত্যয় ঘটে এমন কাজ করবেন না। গ্রাম আদালতে ক্ষমতার বাহির গিয়ে কোন বিচার শালিশ না করার জন্য আহবান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফ উদ্দীন গিয়াস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে। পরে জেলা প্রশাসক কাঁচিকাটার চেয়ারম্যান নূরুল আমিন দেওয়ান ও বড় কান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।