শরীয়তপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। ৫ মে রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নিজাম উদ্দীন আহাম্মেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ অনল কুমার দে।
পরে শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিজ্ঞান ক্লাবের খুদে বিজ্ঞানীগণ তাদের উদ্ভাবন নিয়ে মেলায় অংশ গ্রহণ করেন।