Sunday, 1st November, 2026

এসডিজি বাস্তবায়নে নড়িয়ায় পর্যালোচনা সভা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কার্যক্রম, অগ্রগতি, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে উক্ত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, আমাদের সক্ষমতা অনুযায় এসডিজি সংক্রান্ত সকল প্রকল্প বাস্তবায়ন হলে-২০২৪ সালে এসডিজি এর লক্ষমাত্রা পূরণ করে অভীষ্ট লক্ষ্যে পৌছতে পারবো। তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে একযোগে কাজ করতে হবে।