“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবে মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ জুন) বেলা সারে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান আজহারুল ইসলাম গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার তোফায়েল হোসেন মাতুব্বরসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ ও পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন।