যদিও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালনের নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দশনা থাকলেও শহীদ বরদ্ধিজীবী দিবস পালন করেননি চরমাইজারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এতে নানা মহলে সমালোচনার ঝড়। শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্বেগ। কোন কোন স্কুল পালন করেছে বা করে নাই এতথ্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে নেই।
এবিষয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক জানান, আমি শারীরিক অসুস্থ্যতার কারণে ছুটিতে আছি। তারা শহীদ বুদ্ধিজীবী দিবস কেনো পালন করেননি তার কৈফিয়ত দিতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দ্বায়িত্বে একজন সহকারী শিক্ষক আছে তাকে ফোন করে জিজ্ঞাসা করেন।
এবিষয়ে চরমাইজারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির হোসেন বলেন, বুদ্ধিজীবী দিবস পালন করার চিঠি আমরা পাইনি, তবে বিজয় দিবস পালন করার চিঠি পেয়েছি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাচ্ছের জানান, বুদ্ধিজীবী দিবস সবকটি মাধ্যমিক স্কুলে পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। পালন না করলে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, এবিষয়ে মাধ্যমিক শিক্ষাকর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হবে।