Friday, 23rd October, 2026

হালইসার সমাজ কল্যান সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে হালইসার সমাজ কল্যান সমিতির উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন কর্মসূচি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।
এ সময় উপস্থিত ছিলেন হালইসার সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব আলী হাওলাদার, সুরেশ্বর নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (নিঃ) মোঃ ইউসুফ আলী শিকদার, হালইসার সমাজ কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম মাস্টার, আজীবন সদস্য আজিজুল হক মোল্লা, মোঃ মাসুম খান, এসএম আবুল হোসেন ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন শেখ প্রমূখ।