Friday, 23rd October, 2026

ভেদরগঞ্জের নারায়নপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ সেপ্টেম্বর)বেলা ১১ টার সময় নারায়নপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) এমারত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এস আই জামাল হোসেন (পিপিএম) এস আই কিশোর বড়ুয়া ,নারায়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল রাড়ীর সহ ইউপি মেম্বার, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিট পুলিশিং সভায় মাদক নিয়ন্ত্রন, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।