Wednesday, 28th October, 2026

ডামুড্যায় প্রধান শিক্ষকদের সাথে নাহিম রাজ্জাক এমপি’র মতবিনিময়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপারদের সাথে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ইয়াং বাংলার আহবায়ক ও স্বর্ণিভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টায় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের বাস ভবনে উপজেলার ম্যাধমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মাঝির সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ডামুড্যা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর অধ্যক্ষ জহিরুল্লা, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, শরীয়তপুর শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত কর্মকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।