নড়িয়া উপজেলার নশাসনে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। এই সময় শওকত আলী মালতের বসত ঘর, রান্না ঘর, আবু বকর মালতের রান্না ঘর ও বসত ঘরের অংশবিশেষ পুড়ে যায়। সংবাদ পেয়ে শরীতপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ১০ লক্ষ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, বুধবার রাত আড়াইটার দিকে লোকজন ঘুমিয়ে ছিল। আগুনের তাপে তাদের ঘুম ভাঙ্গে। ঘর থেকে সকলে দ্রুত বের হয়ে আসতে পারলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ কিছুই উদ্ধার করতে পারেনি তারা।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি।