Saturday, 31st October, 2026

শরীয়তপুরে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ

‘শ্রমজীবী মানুষের মুখে তুলে দেই ক্ষুধার অন্ন; এই প্রতিপাদ্যে শরীয়তপুরের শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। প্রথম রমজানে আসর নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে রেডি ইফতার প্যাকেট বিতরণ উদ্বোধন করনে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান মাসে প্রতিদিন শ্রমজীবী মানুষের মাঝে রেডি ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এই মহৎ কর্মে সহযোগিতা করছেন উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন শরীয়তপুর ৭১’র চেতনা।
৭১’র চেতনার সভাপতি সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসন অর্থ যোগ দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে কাচামাল সামগ্রী ক্রয় থেকে খাদ্য প্রস্তুত করে শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করে থাকি। রমজানের প্রতিদিন আমরা স্বেচ্ছা শ্রম দিয়ে মানুষের পাশে থাকব।