শ্রীশ্রী শ্যাম সুন্দর জিউ মন্দির পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় গত শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় প্রয়াত স্বপন সাহার বাড়িতে ২য় বার্ষিকী কালিপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজায় পালং এর ভক্ত ও পূজারীবৃন্দ অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন।
জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অনিক ঘটক চৌধুরী বলেন, প্রয়াত স্বপন সাহা ২০২২ সালের ১ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া জেলা কেন্দ্রীয় মন্দিরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান, আগামীতে জেলা কেন্দ্রীয় মন্দিরের সহযোগিতায় স্বপন সাহার নামে তাঁর বাড়িতে একটি সমাধি নির্মাণ করা হবে।