Saturday, 31st October, 2026

তারাবুনিয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের জয় বাংলা সমাবেশ

দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধে ও তারুণ্যের শক্তিতে সোনার বাংলা নির্মাণে স্কুল শিক্ষার্থীদের সাথে আলাপন “জয় বাংলা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ১ হাজার ৩ শ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে জয় বাংলা সমাবেশ করেন।
এসময় আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, মাদক, জঙ্গিবাদ, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন।
জেলা প্রশাসক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তরুনরাই হবে মূল চালিকাশক্তি। তাই তাদেরকে সকল সামাজিক অপরাধ থেকে দূরে রাখা ও ইতিবাচক কর্মকান্ডে প্রেরণা দানের জন্যই আজকের এ আয়োজন আমরা করেছি।
এ সময়ে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদারসহ শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনের মানুষ অংশগ্রহণ করেন। পরে জাতীয় স্লোগান জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বিদ্যালয়ের মাঠ।