মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রলালয় এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ভেদরগঞ্জে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সরকারি এম এ রেজা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা, ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইসলামিয়া উচ্চ বিদালয়ের সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, সাজনপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, তারাবুনিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ইউনুস আলী মোল্যা, শরীফিয়া মাদ্রাসার সভাপতি হাজি আব্দুল মান্নান হাওলাদার। এছাড়া নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের সদস্য মোজাহিদুর রহমান মাঝি, মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজের সদস্য হাজি রফিকুল ইসলামসহ উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসার প্রধান ও সহকারি প্রধানগণ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, শিক্ষার মনোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষিত করার গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর নিদ্র্েেশ শিক্ষা মন্ত্রণালয় এ কর্মশালার আযোজন করেছে। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন অবকাঠামোসহ সার্বিক দিকে শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূমিকা অপরিসীম। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলেই প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বালাদেশ হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষা কারিকুলাম ও পরিবেশের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তা নাহলে আমরা শহরের প্রতিষ্ঠান গুলোর সাথে পাল্লা দিয়ে পিছিয়ে যাবো। শিক্ষকদের দক্ষ ও প্রশিক্ষিত করার জন্য সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে তার যথাযথ প্রয়োগ হলেই আমাদের শিক্ষার উন্নয়ন হবে। আমদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় সমান তালে এগিয়ে যেতে পারবে।