Monday, 2nd November, 2026

ভেদরগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই প্রতিষ্ঠানের ১১ হাজার টাকা জরিমানা

জেলার ভেদরগঞ্জ উপজেলা সদরের ভেদরগঞ্জ বন্দর ও রামভদ্রপুর সেনের বাজারে পৃথক অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ অক্টোবর) সকালে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।
অভিযানকারীদের সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের তথ্য নিরাপত্তা ঝুঁকিপুর্ণ করার দায়ে ভেদরগঞ্জ বাজার ব্যবসায়ী গৈড্যা গ্রামের আলী আহমেদ দেওয়ানের ছেলে দীন মোহাম্মদ দেওয়ানকে ১০ হাজার টাকা ও একই উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনের বাজারের মুদি ব্যবসায়ী বলরাম ঘোষকে ১ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।
ভেদরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।