“২৫ এর উচ্ছাস, লাল সবুজে বিশ্বাস।” প্রতিপাদ্যে শরীয়তপুরে চ্যানেল আই-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুর পৌর শহরের একটি অভিজাত রেস্তোরায় চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। চ্যানেল আই শরীয়তপুর প্রতিনিধি এসএম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, নশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, শরীয়তপুর ইলেক্ট্রনিক জার্নালিষ্ট এশোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান খান, এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মো: ছগীর হোসেন, আমাদের সময় প্রতিনিধি রোমান আকন্দ, আরটিভি প্রতিনিধি ইব্রাহিম, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশন প্রতিনিধি শাকিল আহমেদসহ জেলায় কর্মরত সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিক ও সংবাদ মাধ্যম। ‘চ্যানেল আই সব সময় মা মাটি ও মানুষের কথা বলে। চ্যানেল আই নতুন নতুন অনুষ্ঠান সৃষ্টি করে। চ্যানেল আই কৃষকের ঈদ আনন্দ, ক্ষুদে গানরাজ, তৃতীয়মাত্রা, জীব বৈচিত্র, অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের কৃষি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, ‘চ্যানেল আই-এ গুনি সাংবাদিক শাইখ সিরাজ কৃষি উৎপাদনে এবং ছাদ বাগান তৈরিতে দেশের কোটি মানুষের মাঝে উৎসাহ যুগিয়েছেন।’ বক্তারা চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানান।
বক্তারা আরো বলেন, ‘মহান মক্তিযুদ্ধের চেতনা ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিকাশের মাধ্যমে চ্যানেল আই দর্শক-স্রোতাদের হৃদয় জয় করেছে। চ্যানেল আই বাঙালি জাতীয় চেতনা বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি কৃষি-ব্যবসা-বাণিজ্য প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।