ভেদরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ। এ সময় এসএপিপিও আবু হানিফ, উপসহকারি কৃষি অফিসার মামুনুর রশীদ হাসিব, কায়সার আহম্মেদ রানা, জাহিদুল ইসলাম সরকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনার কারণে কৃষিতে আমাদের সাফল্যের জন্য আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি। সরকার কৃষকদের দু:খ-দুর্দশার কথা চিন্তা করে করোনা কালীন সময় থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মাঝে এ সকল সার ও বীজ বিতরণ করা হলো। তিনি বলেন, বর্তমান সরকার মানুষের সুখে দুখে পাশে থাকে ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, এ অর্থবছরে আমাদের উপজেলায় প্রায় ৫ হাজার প্রান্তিক কৃষক প্রণোদনা পাবে। তারই অংশ হিসেবে আজ ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকলাই এর বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হলো। পরবর্তী বরাদ্দ আসার সাথে সাথে বাকীদের বীজ সার প্রদান করা হবে। আমরা আশা করি আগামী নভেম্বরের মধ্যে আমরা বীজ ও সার বিতরণ সম্পন্ন করতে সমর্থ হবো।