শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে (জরায়ু মুখ ক্যানসার এর টিকাদান ক্যাম্পেইন) কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ১৬ অক্টোবর) সকালে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা। ১৫ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস জেলায় টিকা দান কার্যক্রম চলবে।