শরীয়তপুরের ডামুড্যায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) আছর নামাজের পর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার মাঠ হইতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সভা শেষ হয়।
ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাসলিম উদ্দিন আহমেদ, সাব রেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু বকর সিদ্দিক, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান উকিল, উপজেলা ইসলামী আন্দোলনের নেতা কারী মোঃ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার ছাত্রসহ ধর্ম প্রাণ মুসলমানগণ।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, শিশু নির্যাতন বন্ধ কর করতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন প্রভৃতিসহ বিভিন্ন স্লোগান দেন।