শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ বলেছেন, সরকারের নগর সেবা ও উন্নয়নের প্রথম এবং প্রধান কেন্দ্র হচ্ছে পৌরসভা। আর জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর স্মাট বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় পৌর মেয়র ও কাউন্সিলর স্মাট হতে হবে। তিনি রোববার (২৯ অক্টোবর) ভেদরগঞ্জ পৌরসভা পরিদর্শন কালে পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, পৌরসভার উন্নয়নের অবকাঠামো নির্মাণে পৌর পরিষদ, কর্মকর্তা কর্মচারীদের সচ্ছতা ও জবাবদিহিতা থাকলে সে প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত হয়। এ সময় জেলা প্রশাসক জন্ম ও মৃত্যু রেজিষ্ট্রেশনে বিষয়টি গুরুত্বের সাথে দেখতে বলেন। ভেদরগঞ্জ পৌরসভার নিজস্ব আয়ের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, এভাবে সকল পৌরসভা পৌরকর আদায় করলে দেশের অগ্রগতি তরান্নিত হবে। তেমনি পৌরসভাও সাবলম্বী হবে।
ভেদরগঞ্জ পৌরনভা মেয়র আবুল বাশার চোকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আব্দুর রহিমসহ পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগণ। এসময় জেলা প্রশাসক সেবার মান নিশ্চিত করণের বিষয় সরাসরি সেবা গ্রহিতাদের সাথে কথা বলেন।