Sunday, 1st November, 2026

জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন, সামাজিক ও মানবিক অনুষদ এর সম্মানিত ডিন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ইমরান পারভেজ খান ও আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো.আব্দুল করিম এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগ শিক্ষকমন্ডলী প্রভাষক মো. সাইফুউজ্জামান, প্রভাষক সাকিলা সুলতানা স্মৃতি, প্রভাষক মো. আরিফুল ইসলাম ও প্রভাষক মো.নয়ন ইসলাম।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টে পাঁচটি টিম অংশগ্রহণ করেন টিম গুলো হলো, টিম ডি জুড়ী, টিম অ্যামিকাস কিউরি, টিম ডি নোভো, টিম লেক্স ফরি ও অবিটার ডিকটাম।
আইন বিভাগের শিক্ষকবৃন্দ মঙ্গলবার অনুষ্ঠানতব্য খেলার ম্যান অবদ্যা ম্যাচদের হাতে পুরস্কার তুলে দেন।