Monday, 2nd November, 2026

নড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে শনিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সাকাল ১০ টায় উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি, ভোটার তালিকাভূক্ত, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাচন অফিসার। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হয়েছে। আজ প্রকাশ করা হচ্ছে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা।
খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।