Monday, 2nd November, 2026

কক্সবাজারে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর টার্গেট অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমন-২০২৪ উপলক্ষে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) কক্সবাজার হোটেল সি প্যালেস এর হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। তরুণ বীমা ব্যক্তিত ও কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মো: নওশের আলী নাঈম, মো: আবু তাহের, মো: হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: কামাল হোসেন মহসিন, মো: খলিলুর রহমান সিকদার, সৈয়দ সুলতান মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ১ এক হাজার ৪ শত কর্মকর্তা/কর্মী অংশগ্রহণ করেন।