Sunday, 1st November, 2026

রাজগঞ্জ ইসলামিয়া মাদরাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে আজীবন সদস্য ও বার্ষিক সুধী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী দুপুরে মাদরাসা হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মো. মোছলেহ উদ্দীন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন ফকির, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হোসেন সরদার, ছাত্রলীগ নেতা জসিম মাদবর, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, লোকমান হোসেন হাওলাদার, মাদরাসার শিক্ষক নুরুজ্জামান শরীয়তপুর, এনামুল হকসহ আজীবন সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। অনষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাখাওয়াত হোসেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, ৪০ বছরের পুরনো প্রতিষ্ঠানে এতিম ছাত্ররা পড়াশুনা করেন। তাদের জন্য এতিমখানা ও লিল্লাহ বডিং রয়েছে। এতিম ছাত্রদের দ্বীনি শিক্ষা প্রদান করা হয়। আগামী মরজানে যেন এতিম ছাত্রদের খাবারের সমস্যা না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখা দরকার। তাই প্রত্যেকে নিজ নিজ সামর্থ অনুসারে মাদরাসা তহবিলে দান করবেন।