Monday, 2nd November, 2026

কক্সবাজারে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় ৫ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির সচিব মোস্তফা কবির হেলাল, কোম্পানির, এডিশনাল উপ-ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভর্ট্টাচার্জ, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নওশের আলী নাঈম, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের, মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, সৈয়দ সুলতান মাহমুদ, মোঃ খলিলুর রহমান সিকদার। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত উন্নয়ন কর্মী কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা দিতে ডাঃ মাহমুদুল হাসান ইমন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম সর্বদা নিয়োজিত ছিলো।