Sunday, 1st November, 2026

বিনোদপুরে লন্ডন প্রবাসীর ইফতার সামগ্রী বিতরণ

নিজ এলাকার গরীব অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন লন্ডন প্রবাসী ইমামুল হক সরদার (এনামুল)। ১৩ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুর সদর উপজেলার বড় বিনোদপুর কাজী কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। এই সময় তার ভাই ইদ্রিস আলী সরদার, সামসুদ্দিন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, লন্ডন প্রবাসী ইমামুল হক সরদার (এনামুল) নিজ এলাকার সকল মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে রোজাদার ব্যক্তিদের সহায়তার জন্য তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন।
লন্ডন প্রবাসী এমামুল হক সরদার (এনামুল) বলেন, রমজানের শুরুতেই নিত্য পণ্যের মূল্য বহুগুন বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। তাই সাধারণ মানুষের রোজা রাখার বিষয়টি মাথায় রেখে আমি প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল এবং এক কেজি করে ডাল, তেল, চিড়া, মুড়ি, চিনি ও গুরের ব্যবস্থা করেছি। রমজানের শুরুতেই তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছি। এর পরেও যদি কারো সহায়তার প্রয়োজন হয় এবং আমাকে জানায় তাহলে তাদের পাশে থাকব।