Monday, 2nd November, 2026

পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের নতুন নিয়োগকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় শরীয়তপুর ইসলামী ফাউন্ডেশন এর সেমিনার কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান সিকদার, উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ আব্দুল আলীম, সৈয়দ আবুল খায়ের, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ হাবিবুর রহমান, আব্দুস সোবহান জম্মাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সোহানুর রহমান। আলোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দেন অতিথিবৃন্দ।