“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ মার্চ সারাদেশের ন্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়ও পালিত হলো ‘বিশ্ব ভোক্তা’ অধিকার দিবস-২০২৪। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০ টায় ভোক্তা সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ কার্যালয় চত্বর এর সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ‘বিশ্ব ভোক্তা’ অধিকার দিবস-২০২৪ উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোক্তা স্বার্থ সংরক্ষণ, ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্যে পণ্য ক্রয় সহ বর্তমান সরকারের ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ এর কথা সভায় আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার হাজি আব্দুল মান্নান রাড়ি, মাস্টার সালাহ উদ্দিন। এ সময় উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।