Sunday, 1st November, 2026

নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসনের আয়ােজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছ।
দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুস্পস্তপক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনের শুভ সূচনা করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
পরে নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কুজকাওয়াজে অংশ নেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।
বেলা ১১ টায় বীর মুক্তিযােদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান খাঁন।