Monday, 2nd November, 2026

শরীয়তপুরে নদী পরিব্রাজক দলের মতবিনিময় ও ইফতার মাহফিল

শরীয়তপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ জেলা শহরের ধানুকা এলাকায় ফুড ফরেস্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ওলিউর রহমান রাজু মাঝি। কমিটির সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট নুরুজ্জামান সিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, ডা. মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নদীবন্ধু এসএম মজিবর রহমান, নজরুল ইসলাম রিপন, এডভোকেট মোদাচ্ছের বাবুল, এডভোকেট সানোয়ার মল্লিক, এডভোকেট নিলুফার ইয়াসমিন নিলু, মৃধা শফিক, আতাউর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সচল নদীর প্রবাহ বন্ধ হয়ে অনেক নদী আজ মৃতপ্রায়। বছরের দীর্ঘ সময় অনেক নদীতে পানি থাকে না। পানি সংকটে নদীর তীরবর্তী কৃষকদের চাষাবাদে সমস্যা হয়। উৎপাদন বাধাগ্রস্ত হয়ে দ্রব্যমূল্যে প্রভাব ফেলছে। নদী রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। আজ আমরা ১০ জন যদি নদী নিয়ে কাজ শুরু করে তাহলে আগামীতে ১০ থেকে ১০০, ১ হাজার হয়ে গানিতিক হারে বাড়তে থাকবে আমাদের সদস্য সংখ্যা। তখন আমাদের আন্দোলন বেগবান হবে। যে কাজ আমাদের কাছে এখন কঠিন মনে হয় তখন দেশব্যাপী তা আন্দোলনে পরিনত হবে। আমাদের কাজ সহজ হবে। আজ আমরা সংখ্যায় কম হলেও নিজ নিজ স্থান থেকে নদী রক্ষায় কাজ শুরু করব। আমাদের বিজয় নিশ্চিত হবেই।